প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহান আরা রাব্বির ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ মে সোমবার। এ উপলক্ষে আজ সকালে আজিমপুর নতুন গোরস্তানে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। এছাড়া কোরআনখানি, দোয়া মাহফিল ও সলিমুল্লাহ এতিমখানার শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। ডা. জাহান আরা শহীদ বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বির স্ত্রী। বিজ্ঞপ্তি।