ডা. জোহরা বেগমের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের বিশিষ্ট চিকিৎসাবিজ্ঞানী জোহরা বেগম কাজীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে আজ বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামী ১৩ নভেম্বর শনিবার বেলা ১১টায় রাজধানীর বারডেম হাসপাতালের মিলনায়তনে জোহরা বেগমের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও তাঁর ছাত্রছাত্রীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।চিকিৎসাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জোহরা বেগম রোকেয়া পদক, একুশে পদক, বিএমএ স্বর্ণপদক ও পাকিস্তানের সর্বোচ্চ খেতাব তঘমা-ই-পাকিস্তানে ভূষিত হয়েছেন। ২০০৭ সালের এই দিনে তিনি ঢাকায় ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।