প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম শুধু চট্টগ্রামবাসীর গৌরব নয়, সারা দেশের গৌরব। তিনি শুধু একজন চিকিৎসক ছিলেন না; ছিলেন মানবদরদীও। তিনি ছিলেন চিকিৎসাজগতের এক উজ্জ্বল নক্ষত্র।
গতকাল শনিবার চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) মাওলানা ভাসানী মিলনায়তনে জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের ৮৬তম জন্ম এবং প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। জনসেবা ফাউন্ডেশন এবং ইউএসটিসি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মো. সাইফুজ্জামান চৌধুরী। অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য জাহাঙ্গীর আলম, ভুটান দূতাবাসের কাউন্সিলর কারমা এস তোসার।