ডা. ফজলে রাব্বির মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত ডা. ফজলে রাব্বির ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ পরিবারের পক্ষ থেকে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হবে। ১৯৭১ সালের এই দিনে ঘাতকেরা ফজলে রাব্বিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর নিজ বাসা থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। পরে ১৮ ডিসেম্বর রায়েরবাজার বধ্যভূমি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ফজলে রাব্বি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের অধ্যাপক। বিজ্ঞপ্তি।