ডা. বদরুল আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা আন্দোলনের প্রথম শহীদ মিনারের নকশাকারী ভাষাসৈনিক ডা. বদরুল আলমের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ ১০ সেপ্টেম্বর, শনিবার। দিনটি উপলক্ষে পারিবারিকভাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বদরুল আলম ১৯২৯ সালে জামালপুরের শেরপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। ঢাকা মেডিকেল কলেজে পড়ার সময় তিনি ভাষা আন্দোলনে যুক্ত হন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবি জানাতে গিয়ে শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজের হোস্টেল প্রাঙ্গণে ২৩ ফেব্রুয়ারি এক রাতের যৌথ শ্রমে নির্মিত হয় প্রথম শহীদ মিনার। সে শহীদ মিনারের নকশা অঙ্কন করেন ডা. বদরুল আলম। বিজ্ঞপ্তি।