ডা. মো. ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে ডায়াবেটিক সমিতি ও বারডেম এবং বিভিন্ন জেলায় অবস্থিত ডায়াবেটিক সমিতির অধিভুক্ত সমিতিগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
বনানীতে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ সকাল ৮টায়, বেলা ১১টায় বারডেম মিলনায়তনে বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের আলোচনা সভা, দুপুর ১২টায় স্মরণসভা এবং বাদ আসর বারডেমের বহির্বিভাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে হৃদ্রোগীদের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রয়েছে বিনা মূল্যে কার্ডিয়াক মেডিসিন ও কার্ডিয়াক সার্জারির বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ-ব্যবস্থা। বারডেম ও ইব্রাহিম মেডিকেলের উদ্যোগে বারডেম ভবনে রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।