ডা. মোহাম্মদ ইব্রাহিমের ২১তম মৃত্যুবার্ষিকী আজ
বাংলাদেশ ডায়া-বেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ২১তম মৃত্যুবার্ষিকী আজ। কয়েক বছর ধরে সমিতি এ দিনটিকে ‘সেবা দিবস’ হিসেবে পালন করে আসছে। এ উপলক্ষে ডায়াবেটিক সমিতি, বারডেম এবং এর সব প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ৫৮টি জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলোও বিভিন্ন কর্মসূচি নিয়েছে।বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে আজ সকাল নয়টায় বনানীতে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। বেলা ১১টায় বারডেম মিলনায়তনে অনুষ্ঠিত হবে ডায়াবেটিক রোগী এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে মতবিনিময় ও প্রশ্নোত্তর অনুষ্ঠান। বেলা তিনটায় বারডেম মিলনায়তনে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে।এ ছাড়াও বিকেল চারটায় বারডেম বহির্বিভাগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বারডেমের বহির্বিভাগে আসা গরিব ডায়াবেটিক রোগীদের মধ্যে বিতরণ করা হবে বিশেষ খাবার।ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এ উপলক্ষে ‘ফ্রি হার্ট ক্যাম্প’-এর আয়োজন করেছে। শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াকে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত হূদরোগীরা বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন। বিজ্ঞপ্তি।