ডাইং কারখানাকে ২৬ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূষণের দায়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকার একটি ডাইং কারখানাকে গতকাল বুধবার ২৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পূর্ব চান্দরার আইমন টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি লিমিটেড নামের একটি ডাইং কারখানা দীর্ঘদিন ধরে তরল বর্জ্যে পরিবেশ দূষণ করে আসছিল। তাদের কারখানায় বর্জ্য শোধনাগার (ইটিপি) থাকলেও সেটি ছিল ত্রুটিপূর্ণ। এ কারণে কারখানার বিষাক্ত তরল বর্জ্য পাশে ঘনবসতি এলাকায় গিয়ে পড়ছে এবং পরিবেশের মারাত্মক দূষণ করছে। সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট দল অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পায়। কারখানা কর্তৃপক্ষের প্রতিনিধিকে গতকাল ঢাকায় পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়। সেখানে শুনানি শেষে ওই কারখানাকে ২৬ লাখ টাকা জরিমানা করা হয়।