ডাইং কারখানাকে ৭৬ লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মৌজায় শিল্পপ্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ। এর পরও ওই মৌজায় ডাইং কারখানা স্থাপন করায় গতকাল বৃহস্পতিবার একটি প্রতিষ্ঠানকে ৭৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর থেকে জানা গেছে, সদর উপজেলার ভবানীপুর এলাকায় শিল্পকারখানার জন্য নিষিদ্ধ হলেও সেখানে ট্রাস্ট নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি ডাইং কারখানা গড়ে ওঠে। পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং ইটিপি স্থাপন ছাড়াই ২০০৮ সাল থেকে কারখানাটি চলছে। তা ছাড়া কারখানার মালিকপক্ষ অধিদপ্তরের অনুমতি না নিয়ে ডাইং কারখানা পরিচালনা করছে।