ডাইনিং চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের দাবির মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলে আজ রোববার থেকে ডাইনিং চালু হচ্ছে। ইতিমধ্যে ডাইনিংয়ে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে।এর আগে ডাইনিং চালুর দাবিতে বুধবার ক্যাম্পাসে থালা ও বাটি হাতে মিছিল করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, হলে ডাইনিং না থাকায় খাবারের জন্য তাঁদের দারুণ সমস্যায় পড়তে হতো।