ডাক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকে পরিশোধের নামে মূল্য সংযোজন কর (মূসক) ও আয়করের চার লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম ডাক বিভাগের (জিপিও) কর্মকর্তা ঈদু আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চট্টগ্রাম দুদকের উপ-সহকারী পরিচালক মো. হুমায়ুন কবির বাদী হয়ে গতকাল সোমবার কোতোয়ালি থানায় এ মামলা করেন। ঈদু আলম চট্টগ্রাম জিপিওর যোগাযোগ শাখার অপারেটর। মামলার এজাহারে বলা হয়, ২০০৯-২০১০ ও ২০১০-২০১১ অর্থবছরে ২৮টি বিল ও ভাউচারের মূসক ও আয়করের টাকা আত্মসাৎ করেন ঈদু আলম। অথচ ভুয়া কাগজপত্রের মাধ্যমে সেই টাকা বাংলাদেশ ব্যাংকে পরিশোধ দেখান তিনি। পরবর্তী সময় তদন্ত করে দেখা যায়, পুরো টাকাই তিনি আত্মসাৎ করেছেন।এজাহারে আরও বলা হয়, ঈদু আলম অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছেন। দুদকের নিয়ম অনুযায়ী মামলাটি তাদেরই একজন কর্মকর্তা তদন্ত করবেন।