ডাক কর্মচারীদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি জাতীয়করণ, ডাকব্যবস্থা আধুনিকায়ন ও রেশনব্যবস্থা চালুর দাবিতে গতকাল শনিবার দুপুরে গাইবান্ধার প্রধান ডাকঘর চত্বরে সমাবেশ হয়েছে। বাংলাদেশ অবিভাগীয় ডাক কর্মচারী সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর জেলার পীরগঞ্জ শাখা পোস্টমাস্টার আবদুর রহমান। বক্তব্য দেন অবিভাগীয় ডাক কর্মচারী সংগ্রাম পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সুশীল কুমার ঘোষ, নাটোর জেলা শাখার সভাপতি ওমর ফারুক, বগুড়া জেলা শাখার সম্পাদক ইদ্রিস আলী শেখ, গাইবান্ধা জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।
পরে রবিউলকে সভাপতি ও সুকুমারকে সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট অবিভাগীয় ডাক কর্মচারী সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়।