ডাক বিভাগের নতুন মহাপরিচালক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাক বিভাগের নতুন মহাপরিচালক হিসেবে ২ জুলাই এ বি এম হুমায়ূন যোগদান করেছেন। এর আগে তিনি উত্তরাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল হিসেবে কর্মরত ছিলেন।
এ বি এম হুমায়ূন ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৮২ সালে বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পোস্টমাস্টার জেনারেল হিসেবে যোগ দেন। চাকরিজীবনে তিনি ডাক বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিন মেয়ে ও এক ছেলের বাবা তিনি। বিজ্ঞপ্তি।