ডাকঘরে আজ কর্মবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সব শাখা ডাকঘরে আজ বৃহস্পতিবার কর্মবিরতি পালন করবে বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়ন। প্রত্যেক জেলার প্রধান ডাকঘর প্রাঙ্গণে সভা অনুষ্ঠানের পর সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
গত ৩০ এপ্রিল ঢাকার জিপিওতে কেন্দ্রীয় কার্যালয়ে ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বলা হচ্ছে, ইডি কর্মচারীদের বর্তমান সম্মানী ভাতার দ্বিগুণ বৃদ্ধির কর্তৃপক্ষের গৃহীত প্রস্তাবটি এখনো ফাইলবন্দী। ওই প্রস্তাবটি বাস্তবায়নের দাবিতেই আজকের এই কর্মসূচি।
বর্তমানে পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়নের সদস্য সংখ্যা ২৩ হাজার ২১ জন। বিজ্ঞপ্তি।