ডাকসু নির্বাচনের দাবিতে আজ ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে ধর্মঘট পালন করা হবে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ এ কর্মসূচি পালন করবে। শিক্ষার্থী অধিকার মঞ্চের মুখপাত্র নূর বাহাদুর বলেন, এ ধর্মঘট প্রচলিত ছাত্র সংগঠনগুলোর ডাকা ধর্মঘটের মতো নয়। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের ধর্মঘট।একই দাবিতে ১২ জুলাই শিক্ষার্থী অধিকার মঞ্চ উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়। সেখানে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল। গত ১৫ তারিখ এর সময়সীমা শেষ হলেও কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো উদ্যোগ নেয়নি। এ বিষয়ে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ডাকসু নির্বাচনের বিষয়ে আদালতে মামলা রয়েছে। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না।