ডাকাত আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গত শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় আট ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে উপজেলার তামাট গ্রামের ভেতরে একটি জঙ্গলে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতেই ওই জঙ্গলে অভিযান চালিয়ে আট ডাকাতকে আটক করে। আটক ডাকাতেরা হলো আবদুর রউফ, আবদুল মজিদ, আবদুল লতিফ, আইনুল হক, মিরাজুল, হায়দার আলী, কাইয়ুম উদ্দিন ও নিরঞ্জন। এ সময় ডাকাতদের কাছ থেকে সাতটি রামদা ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করে পুলিশ।