ডাকাত আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজারে গত শুক্রবার রাতে এক বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় এক ডাকাতকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে সাত-আটজনের অস্ত্রধারী একটি ডাকাতদল বাজারের ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেয়। এ সময় ডাকাতেরা দৌড়ে পালানোর চেষ্টা করে। বাজারের নৈশপ্রহরীরা ধাওয়া করে সফি মিয়া (৩৫) নামের এক ডাকাতকে ধরে ফেলেন। পরে তাঁকে কালিয়াকৈর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।