ডাকাত আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নবাবগঞ্জ উপজেলার শোল্লা গ্রামে গতকাল মঙ্গলবার গভীর রাতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় জনতা আবদুল করিম (২৩) নামের এক ডাকাতকে আটক করেছে। এর আগে ডাকাতেরা কুপিয়ে একজনকে আহত করেছে।জানা যায়, গভীর রাতে শোল্লা গ্রামের হাবিব মিয়ার বাড়িতে দরজার তালা ভেঙে ২০/২৫ জন ডাকাত ঘরে ঢোকে। তারা আ. মজিদকে (৪০) কুপিয়ে আহত করে। বাড়ির লোকজন চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসে। লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় জনতা আবদুল করিমকে আটক করে। নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার মঞ্জুর মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।