ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল মঙ্গলবার সকালে এলাকার ডাকাত নিয়ামত উল্লাহ ওরফে মধুকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মধু উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তরনলবিলা আবদুল গণির ছেলে। পুলিশ বলছে, মধু দীর্ঘদিন ধরে সড়কে ডাকাতির পাশাপাশি সাগরে জলদস্যুতা চালিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনসহ পাঁচটি মামলা রয়েছে।