ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে পুলিশ নাজমুল হোসেন (৩১) নামের তালিকাভুক্ত এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর গ্রামের আনছার আলীর ছেলে। সদর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের মাছুমপুর এলাকা থেকে ডাকাত নাজমুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কয়েকটি ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।