ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত শুক্রবার রাতে স্বপন মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি কসবা উপজেলার মনকাশাইর গ্রামে। পুলিশ দাবি করেছে, স্বপন মিয়া আন্তজেলা ডাকাত দলের সর্দার। তাঁর বিরুদ্ধে কসবা থানায় কমপক্ষে নয়টি ডাকাতির মামলা রয়েছে। গতকাল শনিবার দুপুরে স্বপনকে সাত দিনের রিমান্ড চেয়ে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেছে।