প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে মাদার কাজী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার বাহির চর দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়ার বাসিন্দা। গোয়ালন্দ ঘাট থানার এসআই মোশাররফ হোসেন জানান, রাত নয়টার দিকে দৌলতদিয়ার যৌনপল্লি থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ছয়টি মাদক, জুয়া, ফেরিতে ডাকাতি ও মানব পাচার আইনে মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তাঁর একটি বাহিনী রয়েছে। যারা দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলরত ফেরিতে ট্রলারযোগে উঠে সুযোগ বুঝে যাত্রীদের সর্বস্ব কেড়ে নেয় এবং ঘুরে ঘুরে মাদক বিক্রি করে থাকে।