প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের আন্তজেলা ডাকাত দলের প্রধান হাছেন আলীকে (৪৫) মিঠাপুকুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার ইমাদপুর ইউনিয়নের মাঠের হাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মির্জাপুর রাধাকৃষ্ণপুর দিঘর গ্রামের সেকেন্দার আলীর ছেলে। কয়েক দিন আগে মহাদেবপুর ডিসির বাংলোয় এবং লালমনিরহাট ও পীরগঞ্জ উপজেলায় সংঘটিত বিভিন্ন ডাকাতির সঙ্গে তিনি জড়িত বলে পুলিশ জানিয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।