ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ থানা-পুলিশ মনির হোসেন ওরফে কালো মানিককে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, তিনি আন্তজেলা ডাকাত সরদার। উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের একটি জঙ্গল থেকে গত শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার সকালে তাঁকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদ বলেন, মনিরের নামে কালীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মনির দীর্ঘদিন পলাতক ছিলেন। পুলিশ তাঁকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছিল। তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ব্যবহার করতেন। অভিযানের সময় তাঁর সহযোগীরা পালিয়ে যান।
গাজীপুর প্রতিনিধি