ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ি উপজেলার ঝিনাপাড়া গ্রাম থেকে গত শনিবার দিবাগত রাতে আবদুল আজিজ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার পাকড়ি গ্রামে। গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, ১৯৮২ সালে আজিজের বিরুদ্ধে ডাকাতি মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে তানোরের একটি মামলায় তাঁর তিন বছরের কারাদণ্ড হয়েছে। তাঁর কাছ থেকে একটি দেশে তৈরি পিস্তল উদ্ধার করা হয়েছে।