ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে বরযাত্রীবাহী দুটি গাড়িতে ডাকাতির অভিযোগে আবদুর রশিদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার মমিনপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার মধ্যরাতে বদরগঞ্জ-রংপুর সড়কের চেংমারী পুলিশ বক্সের কাছে বরযাত্রীবাহী গাড়িতে ডাকাতি হয়। এ ঘটনায় বদরগঞ্জ থানায় মামলা করা হয়। রশিদ ওই মামলার আসামি। এছাড়া তাঁর বিরুদ্ধে রংপুরের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে জানিয়েছে পুলিশ।