ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে নজরুল ইসলাম (৩৫) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার কাঠেরপুল এলাকার একটি গোপন আস্তানা থেকে পুলিশ নজরুলকে গ্রেপ্তার করে। কসবা থানার উপপরিদর্শক (এসআই) মহসিন ভূঁইয়া জানান, নজরুলের বিরুদ্ধে থানায় তিনটি ডাকাতির মামলা রয়েছে। গতকাল রোববার নজরুলকে ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিম আদালতে পাঠালে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।