ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মকরম আলী নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় হবিগঞ্জের লাখাই উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, মকরম আলীর বাড়ি বড়লেখার বর্ণি ইউনিয়নের গণেশেরচক গ্রামে। তিনি ‘মকরম’ ডাকাত নামে পরিচিত। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি ডাকাতির মামলা আছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।