ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডাকাতি মামলার আসামী তাজুল ইসলাম ওরফে সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার গভীর রাতে উপজেলার শ্রীসূর্য নোয়াগাঁও গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আয়মুছ আলী গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, সেলিম আন্তজেলা ডাকাত দলের সদস্য। ডাকাতি মামলায় তিনি জামিনে ছিলেন। তাঁকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।