প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কুমিরমারা বাজার থেকে গতকাল সোমবার দুপুরে সোহেল আহমেদ ওরফে ইদ্রিস (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোহেলের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোমনাবাদ গ্রামে। মঠবাড়িয়া থানার ওসি নাসির উদ্দিন মল্লিক বলেন, সোহেল আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।