ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপরদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত মঙ্গলবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার ফতেকান্দী গ্রামের সুমন, রূপগঞ্জ উপজেলার বরাব গ্রামের রফিক ও নরসিংদীর মনোহরদী উপজেলার চুলা গ্রামের কামরুল ইসলাম। সোনারগাঁ থানার ওসি রিজাউল হক বলেন, ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।