ডাকাত গ্রেপ্তারের দাবিতে গোয়াইনঘাট জুড়ে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট-সালুটিকর সড়কে গণডাকাতির সময় গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিনের ওপর হামলাকারী ডাকাতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে চারটি স্থানে প্রতিবাদ সমাবেশ, সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
গত সোমবার রাত প্রায় পৌনে ১২টার দিকে সালুটিকর সড়কের দামারা এলাকায় উপজেলা চেয়ারম্যানকে বহনকারী সরকারি গাড়ি ডাকাতের কবলে পড়ে। এ সময় ডাকাতদের হামলায় উপজেলা চেয়ারম্যান, সাংবাদিকসহ পাঁচজন আহত হন।
ওই হামলার প্রতিবাদে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গোয়াইনঘাট-সালুটিকর সড়ক টানা দুই ঘণ্টা অবরোধ করে মানববন্ধন করেন এলাকাবাসী। একই সময় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ হয়। দুপুরে দশগাঁও-নওয়াগাঁও উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিতে আরেকটি প্রতিবাদ সভা হয়। একই সময় নন্দীরগাঁওইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসানের সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়। বেলা একটার দিকে উপজেলা নাগরিক ফোরামের উদ্যোগে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশে হয়।