ডাকাত ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাকাত ধরিয়ে দিলে নগদ ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিলেন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সাংসদ মো. আবু জাহির। তিনি গতকাল রোববার হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়ায় এক জনসভায় এ ঘোষণা দেন। সদর উপজেলার রাজিউরা ও নিজামপুর ইউনিয়নের ১০ মহল্লার উদ্যোগে এলাকাবাসীর পক্ষ থেকে চুরি-ডাকাতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মো. আবু জাহির বলেন, এলাকার কোনো চিহ্নিত ডাকাত ধরিয়ে দিতে পারলে তাঁর পক্ষ থেকে সেই ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। মো. ফিরোজ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।