ডাকাত শহীদের লাশ চুপিসারে দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকটা চুপিসারে ডাকাত শহীদ ও তাঁর সহযোগী কাল্লু মিয়ার লাশ নিয়ে দাফন করলেন স্বজনেরা। গত বৃহস্পতিবার মধ্যরাতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) মর্গ থেকে শহীদুল ইসলাম ওরফে ডাকাত শহীদের লাশ গ্রহণ করেন তাঁর বড় ভাই নুরুল ইসলাম। একই সময়ে কাল্লু মিয়ার লাশ নেন তাঁর মা মরিয়ম বেগম। শহীদের ভাই নুরুল ইসলাম বলেন, আইনগত আনুষ্ঠানিকতা শেষ করে রাতেই আজিমপুর কবরস্থানে লাশ নিয়ে যাওয়া হয়। গতকাল ফজরের নামাজের পর তাঁর লাশ দাফন করা হয়। সূত্রাপুর থানার উপপরিদর্শক আবু সাঈদ বলেন, কাল্লুর লাশ তাঁর মা মরিয়ম গ্রামের বাড়ি মাদারীপুরে নিয়ে গেছেন।নুরুল ইসলাম বলেন, গ্রামের বাড়িতে কবর দিলে সমাজে নানা কথা হতে পারে এ জন্য তাঁরা ঢাকাতেই শহীদের লাশ দাফন করে এসেছেন। তাঁরা প্রথমে ঢাকায় আসতেই চাননি। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাপে লাশ গ্রহণে বাধ্য হয়েছেন।রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় গত মঙ্গলবার রাতে র‌্যাবের গুলিতে শহীদ ও তাঁর সহযোগী কাল্লু নিহত হন। দুই মাস আগে শহীদকে গ্রেপ্তার করে পুশব্যাক করে ভারত সরকার।