ডাকাত সন্দেহে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী কেশরমাল্লী মোড় থেকে গত শনিবার ডাকাত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কালিকাপুর শানটিবাড়ী গ্রামের শরিফুল ইসলাম, রংপুর সদর উপজেলার চব্বিশ কদমতলা গ্রামের সহিদার রহমান ও রংপুর নগরের মেডিকেল মোড়ের সাগর। পুলিশ তাঁদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি ধারালো ছুরি ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। তাঁদের গতকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি