ডাকাত সন্দেহে গণপিটুনি, এক ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এলাকাবাসী জানায়, গত রোববার দিবাগত রাত তিনটার দিকে বুড়াবুড়ি ইউনিয়নের জনতার হাটসংলগ্ন এলাকার ব্যবসায়ী শহীদুল ইসলামের বাড়িতে ৮-১০ জন দুর্বৃত্ত ডাকাতি করতে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে শহীদুলের স্ত্রী জাহানারা বেগম বিষয়টি প্রতিবেশীদের ফোনে জানালে স্থানীয় জনতা লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে গেলেও একজন বাড়ির দেয়াল টপকানোর সময় পড়ে গেলে জনতার হাতে ধরা পড়ে। এ সময় গণপিটুনিতে তার মৃত্যু হয়।উলিপুর থানার এসআই আবদুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করেছেন।