ডাকাত সন্দেহে গণপিটুনি, এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ডাকাতি করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়েন ডাকাত দলের তিন সদস্য। তাঁদের গণপিটুনি দিলে এক ডাকাত নিহত ও দুজন আহত হন। বুধবার রাতে এ ঘটনা ঘটে সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের বৈরাগীডাঙ্গি গ্রামে।এলাকাবাসী জানায়, রাত তিনটার দিকে জরিপের ডাঙ্গি গ্রামের কাশীনাথ বৈরাগীর (৬০) বাড়িতে ১০-১২ জনের সশস্ত্র ডাকাতদল প্রবেশ করে কাশীনাথকে কুপিয়ে ও তাঁর ছেলে প্রবীর বৈরাগীকে (২৭) পিটিয়ে আহত করে নগদ টাকা, চার ভরি ওজনের স্বর্ণালংকারসহ দ্রব্যসামগ্রী নিয়ে যায়। আহত কাশীনাথ ও তাঁর ছেলে প্রবীরকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাষাণচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাইন উদ্দিন মোল্লা বলেন, ডাকাতি করে পালানোর সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসে। এ সময় স্থানীয় মসজিদের মাইক থেকে ডাকত দলের সদস্যদের ধরার জন্য জনতার প্রতি আহ্বান জানানো হয়। গ্রামবাসী ঘেরাও করে ডাকাত দলের তিন সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ আলী বিশ্বাস বলেন, গণপিটুনিতে আহত ডাকাত দলের তিন সদস্যকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ডাকাত দলের সদস্য পাশের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের মো. সেকেন (৩৫) মারা যান। মৃত্যুর আগে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে যান। আহত ডাকাত দলের অপর দুই সদস্য কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামের মো. ইলিয়াস (৩৭) ও ওই একই গ্রামের মোতাল ফকির (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। কাশীনাথের ছেলে স্বর্ণ ব্যবসায়ী আহত প্রবীর জানান, এই ডাকাত দলের পক্ষ থেকে গত এক সপ্তাহ আগে কাশীনাথের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল।