ডাকাত সন্দেহে গণপিটুনি চোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে লুৎফুর রহমান (৪০) নামের এক লেবু চোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন গণেশ নাইডু (৩০) নামের তাঁর এক সহযোগী। রোববার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পুরানবাড়ি এলাকার মেন্দী মিয়ার লেবুবাগান এলাকায়।

মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা-বাগান এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, ভোর সাড়ে চারটার দিকে ওই দুজন কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পুরানবাড়ি এলাকার মেন্দী মিয়ার লেবুবাগান এলাকায় লেবু চুরি করতে যান। পরে বাগানের পাহারাদারদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে লুৎফুর ও গণেশকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। গণপিটুনিতে ওই দুজন গুরুতর আহত হন। পরে তাঁদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লুৎফর রোববার সকালে মারা যান।

গণপিটুনিতে অংশ নেওয়া লোকজনের দাবি, তাঁরা (লুৎফুর ও গণেশ) ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।