ডাকাত সন্দেহে গণপিটুনি নিহত ১ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুরে ডাকাত সন্দেহে আটক এক ব্যক্তি গণপিটুনিতে নিহত ও অপর চারজন গুরুতর আহত হয়েছেন। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জালাল উদ্দিন (৪০)। তিনি নগরের ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন, নজরুল ইসলাম (৩৫), মো. জুয়েল (২৮), শাহ আলম (২৭) ও সোহেল (২৪)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সীতাকুণ্ড থানা সূত্রে জানা গেছে, রাত দুইটার দিকে দক্ষিণ ছলিমপুরের রাস্তা ধরে একটি সিএনজি অটোরিকশা দিয়ে এই পাঁচজন যাচ্ছিলেন। সীতাকুণ্ড থানার ওসি নূর মোহাম্মদ বলেন, ‘অটোরিকশায় করে যাওয়ার সময় ডাকাত সন্দেহে তাদের পিটুনি দেওয়া হয়। তাদের কাছে তালা কাটার যন্ত্র, ড্রিল মেশিন, রেইডসহ নানা সরঞ্জাম পাওয়া যায়।