ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দারুস সালাম এলাকায় গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। তাঁর পরিচয় জানা যায়নি।

সাভার মডেল থানার পুলিশ জানায়, আমিনবাজারের বরদেশী এলাকার পাশে তুরাগ নদে শুক্রবার রাতে পুলিশের সঙ্গে অজ্ঞাতনামা ব্যক্তিদের গুলিবিনিময় হয়। পালানোর সময় তাঁদের একজন গণপিটুনিতে নিহত হন। পুলিশ এ সময় দুজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন সলিম উদ্দিন ও রশীদ ফকির।

সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার সূত্রপাত সাভার থানা এলাকায় হলেও গণপিটুনির শিকার হয়ে এক ডাকাত মারা যান রাজধানীর দারুস সালাম থানা এলাকায়।