ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ডাকাত সন্দেহে ধারালো অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে নগরের পাহাড়তলী হাজি ক্যাম্পের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে গ্রেপ্তার ব্যক্তিরা তখন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তারা হলো মো. বেলাল, মো. সুমন, মো. ইব্রাহীম ও মো. বাবুল। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ বড়ুয়া প্রথম আলোকে বলেন, চারজনের কাছ থেকে তিনটি কিরিচ, একটি রামদা, একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।