ডাকাত সন্দেহে দুজন গ্রেপ্তার, একজনের চোখ উৎপাটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দরবেশপুর নোয়াবাড়ীতে ডাকাতির সময় মো. মঞ্জু ও ইব্রাহীম নামে দুজনকে ডাকাত সন্দেহে আটক করেছে এলাকাবাসী।

এ সময় উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে মঞ্জু ডাকাতের চোখ উৎপাটন করে। পরে তাদের দুজনকে পুলিশে সোপর্দ করেছে। মঞ্জু একই উপজেলার করপাড়া গ্রামের হোসেন ডাকাতের ছেলে। জানা যায়, গতকাল ভোররাতে রামগঞ্জ উপজেলার দরবেশপুর নোয়াবাড়ীর এক প্রবাসীর ঘরে ১০-১২ জনের একদল অস্ত্রধারী মুখোশ পরা ডাকাত দল প্রবেশ করে। এ সময় গৃহকর্ত্রী চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ডাকাত সন্দেহে মো. ইব্রাহীম ও মঞ্জুকে আটক করে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক আকন্দ জানান, দুই ডাকাতকে গ্রেপ্তার অবস্থায় রামগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।