ডাকাতকে গণপিটুনি খুঁচিয়ে দুই চোখ নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বানারীপাড়া উপজেলার চিহ্নিত ডাকাত শহীদুল ইসলাম হাওলাদারকে (৪০) পিটুনি দিয়ে তাঁর দুই চোখ খুঁচিয়ে নষ্ট করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গত বুধবার রাতে দলবল নিয়ে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ইন্দের হাওলা গ্রামের মোক্তার হাওলাদারের বাড়িতে ডাকাতি করতে গেলে স্থানীয় লোকজন তাঁকে হাতেনাতে ধরে ফেলে।এর আগে ডাকাতদের হামলায় ওই বাড়ির গৃহবধূ চন্দ্রবান (৬০) ও তাঁর মেয়ে মারুফা (১৮) গুরুতর আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শহীদুল গ্রামের মৃত হোসেন হাওলাদারের ছেলে।বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল হক বলেন, ‘শহীদের বিরুদ্ধে চুরি ও ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে। ডাকাতির এক মামলায় তার ১০ বছরের সাজাও হয়। তবে গত বছর ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে সে আবারও ডাকাতি শুরু করে।’