ডাকাতকে গণপিটুনি স্বর্ণালংকার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত শুক্রবার আবদুল আহাদ নামের এক আইনজীবীর বাসায় ডাকাতি করতে এসে এক ডাকাত গণপিটুনির শিকার হয়েছেন। এ সময় ওই ডাকাতের পকেট থেকে কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, সন্ধ্যায়  চণ্ডীপুর এলাকায় আহাদের বাসার দরজার তালা ভেঙে পাঁচ সদস্যের ডাকাত দল ভেতরে ঢোকে। পরে আহাদ স্ত্রী-সন্তানসহ বাসায় ফিরে এলে চার ডাকাত পালিয়ে গেলেও রাসেল আহমদ নামের এক ডাকাত ধরে পড়ে । পরে তাকে গণপিটুনি দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এসে রাসেলকে থানায় নিয়ে যায়।