ডাকাতদলের দুই সদস্য গ্রেপ্তার অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সদর উপজেলা থেকে মোতালেব ও আলমগীর নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল বুধবার ফতুল্লা মডেল ও মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ বলছে, তারা আন্তজেলা ডাকাতদলের সদস্য। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ৩৫টি মুঠোফোনসহ ডাকাতির মালামাল উদ্ধার করা হয়েছে।ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, গতকাল সকালে ফতুল্লার ভোলাইল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাতদলের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ঘরে তল্লাশি চালিয়ে একটি দুইনলা বন্দুক, একটি বিদেশি পিস্তল এবং ৩৫টি মুঠোফোনসহ ডাকাতির মালামাল উদ্ধার করা হয়। মুন্সিগঞ্জ থেকে এসব মালামাল ডাকাতি করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ডাকাতরা জানিয়েছে।