ডাকাতদের ছুরিকাঘাতে কটিয়াদীতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ছুরিকাহত এক ব্যক্তি গতকাল বৃহস্পতিবার সকালে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁর নাম আবু নোমান। তিনি পেশায় রাজমিস্ত্রি।আবু নোমানের সহকারী রহমত আলী জানান, গত বুধবার রাতে তাঁরা সাইকেলে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাতেরহাটি গ্রামের তিন রাস্তার মোড়ে পৌঁছালে সাত-আটজনের একটি সশস্ত্র ডাকাত দল তাঁদের গতি রোধ করে। তাঁদের সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয় ডাকাত দল। নোমান বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা তাঁকে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নোমানকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক চয়ন কুমার সাহা বলেন, ছুরিকাঘাতে আবু নোমানের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার ইয়াছিন বলেন, এটি হত্যা না ডাকাতি তা তদন্ত করে দেখা হচ্ছে।