ডাকাতদের ছুরিকাঘাতে শিক্ষার্থী, প্রকৌশলীসহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার গভীর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে মাইক্রোবাসে ডাকাতিকালে ডাকাতদের ছুরিকাঘাতে ও মারধরে আহত হয়েছেন মাইক্রোবাসের যাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুবুল আলম ও চট্টগ্রাম মাইক্রোনিউট্রিয়েন্ট ইনিশিয়েটিভের প্রকৌশলী শওকত উসমানসহ চারজন। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে, ডাকাতিকালে ব্যবহূত মাইক্রোবাসসহ ছয় ডাকাতকে টঙ্গী থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁদের ময়মনসিংহ জেলহাজতে পাঠানো হয়েছে।আটককৃতরা হলেন: রুবেল (২৫), বাবুগঞ্জ, বরিশাল; সোহেল (২৬), লালমনিরহাট; মহসিন (৩০), ঝালকাঠি; হারুন (৪০), পটুয়াখালী; বাদশা (৩০), মানিকগঞ্জ।