ডাকাতদের হামলায় তিন ব্যবসায়ী জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সিরাব এলাকায় গত শনিবার দিবাগত রাতে ডাকাতেরা তিন ব্যবসায়ীকে কুপিয়ে সর্বস্ব লুট করে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রাতেই মদনপুর-আড়াইহাজার সড়ক অবরোধ করে এবং ডাকাতদের সঙ্গে সখ্যের অভিযোগে তেল বিক্রির পাঁচটি দোকান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।
ডাকাতদের হামলায় আহত উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী রবিউল ইসলাম, জীবন মিয়া ও শাকিল হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।