ডাকাতদের হামলায় পৌর কাউন্সিলরসহ আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর-সিরাজগঞ্জ মহাসড়কে গত শনিবার রাতে ডাকাতদের হামলায় নাটোর পৌরসভার সাবেক ও বর্তমান দুই কাউন্সিলরসহ চারজন আহত হয়েছেন। গুরুতর আহত কাউন্সিলর মোস্তাক আলী ওরফে ভুট্টো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ভর্তি রয়েছেন।
আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই চারজন ঢাকা থেকে একটি ব্যক্তিগত গাড়িতে করে নাটোরে ফিরছিলেন। রাত নয়টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মহাসড়কের ৬ নম্বর ব্রিজের ওপর গাড়িটির দুটি চাকা পাংচার হয়। ডাকাতদের ফেলে রাখা লোহার পেরেকে চাকা পাংচার হয় বলে তাঁদের ধারণা। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে কাউন্সিলর মোস্তাক আলী (৪৫) গুরুতর আহত হন। অন্য তিনজনও কমবেশি আহত হয়েছেন।