ডাকাতশুমারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতের তালিকায় যাদের নাম আছে, তাদের কেউ কেউ ডাকাতি ছেড়ে জড়িয়ে পড়েছে অন্য পেশায়। কেউ মারা গেছে। পক্ষাঘাতগ্রস্ত হয়ে কেউ আবার শয্যাশায়ী। অনেকে নতুন করে যুক্ত হয়েছে ডাকাতিতে। তাই ডাকাতদের তালিকা হালনাগাদ করতে গতকাল মঙ্গলবার দিনভর গ্রামে গ্রামে অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার পুলিশ। পুলিশের ১৭টি দল বাড়ি বাড়ি যায় ডাকাতদের তথ্য সংগ্রহ করতে। প্রতিটি দলে ছিলেন একজন এসআইয়ের নেতৃত্বে পাঁচজন সদস্য। তালিকাভুক্ত ডাকাতদের বর্তমান অবস্থান সম্পর্কে খোঁজখবর নেন তাঁরা। গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে নতুন কেউ ডাকাতিতে জড়িয়েছে কি না, সে খবরও সংগ্রহ করে পুলিশ। ওসি মো. আলমগীর জানান, ঈদ সামনে রেখে ডাকাত-ছিনতাইকারীদের উপদ্রব রোধে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে ১১ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।